তিন দিনের দ্বিতীয় দফা গণসংযোগ কর্মসূচি শুরু করছে বিএনপি

 ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকার পতনের সমর্থনে, বিএনপি সহ সমমনা দলগুলি আজ তিন দিনের দ্বিতীয় দফা গণসংযোগ কর্মসূচি শুরু করছে। 



বিএনপি সহ যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করতে, শরিক দল এবং জোটগুলি ঢাকা ও সারা দেশে গণসংযোগ করবে, এবং লিফলেট বিতরণ করবে। 


গণতন্ত্র মঞ্চ আজ রাজধানীর মতিঝিল, ১২ দলীয় জোট তোপখানা রোড, জাতীয়তাবাদী সমমনা জোট তোপখানা রোড, এলডিপি বিজয় নগর নাইটিঙ্গেল মোড়, গণ অধিকার পরিষদ, গণফোরাম, লেবার পার্টি ও পিপলস পার্টি বিজয় নগর পানির ট্যাংক, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), জাতীয় প্রেস ক্লাব, এবং এবি পার্টি বিজয় নগর হোটেলের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.