‘ডামি’ নির্বাচনে দিল্লি প্রকাশ্য প্রভাব খাটাচ্ছে, অভিযোগ রিজভীর।

 অতীতের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারতীয় কূটনীতিকেরা বাংলাদেশে এসে প্রকাশ্যে একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা বৈঠক বসছে দিল্লিতে, যা বাংলাদেশের জনসংখ্যার জন্য সম্মানজনক নয়।



শুক্রবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। এ সময় তিনি গত তিনটি নির্বাচনেও দিল্লির প্রকাশ্য প্রভাবের অভিযোগ করেন।


রুহুল কবির রিজভী বলেন, দিল্লি থেকে বলা হচ্ছে, তারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়। অথচ বিএনপিসহ অধিকাংশ দলবিহীন এই নির্বাচনকে তারা সমর্থন দিচ্ছে। তার মানে, গণতন্ত্র তাদের কাছে এখন অপাঙ্‌ক্তেয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যমে বুদ্ধিজীবী ও সাংবাদিকেরা যেসব মতামত প্রকাশ করছেন, তার প্রায় সবই তাঁদের সরকারি দৃষ্টিভঙ্গি ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছু নয়।


দিল্লি বাংলাদেশেও কি লেন্দুপ দরজি চায়? এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের প্রশ্ন দিল্লি কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের পরিবর্তে একটি গণবিরোধী ভোট ডাকাত দলের সঙ্গে সম্পর্ক চায়? তবে বাংলাদেশের জনগণ চায় দিল্লি সৎ প্রতিবেশীসুলভ আচরণ করুক, জনগণের ভোটের অধিকার গলা টিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.