সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৬ হাজারের বেশি প্রবাসী !

সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে এক সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ৮৯৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধে গ্রেপ্তারিত ১৬ হাজার ৮৯৯ জনের মধ্যে ১১ হাজার ৩৩ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৪৯৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ৩৭৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী। 


এছাড়া, সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরো ৭৬৯ জনকে এবং সীমান্ত অতিক্রম করে সৌদি থেকে পালিয়ে যাওয়ার সময় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। 


এদিকে, আবাসন, কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেয়া এবং গোপন কার্যকলাপের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সৌদিতে প্রবেশকারীদের কেউ পরিবহন এবং আশ্রয় দিলে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়েল জরিমানাসহ তাদের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.