আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, এবং তাদের রাজনীতি করার অধিকার নেই।
শুক্রবার বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকে হাহাকার নেই, দুর্ভিক্ষ নেই। ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছে জামায়াত - বিএনপি।
তিনি আরও বলেন, বরিশালে মেডিকেল খুলে দিয়েছি, এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। শস্যভাণ্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই।
